| 02.12.2008 | 01:00 UTC
মের্কেল সি.ডি.ইউ. সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত
চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল জার্মানীর খৃষ্টীয় গণতন্ত্রী দলের জাতীয় সম্মেলনে প্রতিনিধিদের প্রায় ৯৫ শতাংশ ভোট পেয়ে দলীয় সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন৷ তাঁর চারজন উপ-সভাপতি, তিন মুখ্যমন্ত্রী রোলান্ড কখ, ক্রিস্টিয়ান উল্ফ এবং ইয়ুর্গেন রুটগের্স, এবং সেই সঙ্গে ফেডারাল গবেষণা মন্ত্রী আনেটে শাভান-ও পুনর্নির্বাচিত হন৷ মের্কেল তাঁর দলের প্রতি ঐক্যবদ্ধভাবে ২০০৯ সালের নির্বাচনী বছরের সম্মুখীন হওয়ার আহ্বান জানান৷ অপরদিকে মের্কেল বর্তমান আর্থিক, এবং আসন্ন অর্থনৈতিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে সরকারের তরফ থেকে ব্যাপক করহ্রাসের সম্ভাবনা নাকচ করেন৷








