1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন

 
 
 

 

খেলাধুলা  | 01.12.2008

সাময়িকভাবে বরখাস্ত আব্দুর রাজ্জাক

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আই সি সি, বাংলাদেশের বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাককে সাময়িকভাবে বরখাস্ত করেছে৷ রাজ্জাকের একটি অবৈধ বোলিং আ্যাকশনের জন্যে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে৷

বিশ্ব ক্রীড়া সংস্থার কর্মকর্তারা বলছেন, রাজ্জাকের বোলিং আ্যাকশন ছিল সন্দেহজনক, যা বর্তমান আই সি সি-র নিয়মের মধ্যে পড়ে না৷ অষ্ট্রেলিয়ায় বিশ্লেষকদের মতামতের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়৷

অক্টোবরে অনুষ্ঠিত বাংলাদেশ সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সময়, শেষ মুহুর্তে রাজ্জাকের এই সন্দেহজনক বোলিং আ্যকশনটা পর্যবেক্ষণ করেন আম্পায়ার ডেরিল হার্পার এবং অশোকা ডি সিলভা৷ তারপরেই রাজ্জাকের বোলিং পুনরায় দেখার নির্দেশ দেয়া হয়৷

তবে রাজ্জাককে সাময়িকভাবে বরখাস্ত করার এই নির্দেশের পর, রাজ্জাক বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাৎক্ষনিকভাবে কোন মন্তব্য করেনি৷

 

ফাহমিদা সুলতানা

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen