1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন

 
 
 

 

বিজ্ঞান প্রযুক্তি | 01.12.2008

এইডস নিরাময়ে নতুন আশা

বিশ্ব জুড়ে এখন সবচেয়ে বড় আতংকের নাম এইডস৷ মরণঘাতি এই রোগ প্রতিরোধে আপ্রাণ চেষ্টাও করে যাচ্ছেন নানা দেশের বিজ্ঞানী ও গবেষকরা৷ সম্প্রতি এক নতুন আবিষ্কার কিছুটা আশার আলো দেখিয়েছে তাদের৷

আমরা জানি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরে থাকা কোষগুলোও বুড়িয়ে যেতে থাকে৷ আর সেসব কোষের মধ্যে অনেক কোষ রয়েছে যেগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন৷

 

এসব কোষের ক্রোমোজোমের মধ্যে অন্যতম হচ্ছে টেলোমেয়ার৷ কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টেলোমেয়ারের আকৃতি ক্রমেই ছোট  হয়ে যায় যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কোষগুলোও তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলতে থাকে৷ ফলে শরীরে সহজেই নানা রোগ ব্যাধি বাসা বাধতে শুরু করে৷ এইডস আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কোষগুলো নষ্ট হয়ে যেতে থাকে৷ তাই এইডস আক্রান্ত রোগীর বয়স যাই হোক না কেন তার শরীরে আর কোন রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না৷

 

সম্প্রতি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এইডস ইনস্টিটিউট এক গবেষণায় দেখতে পেয়েছে যে এ্যাস্ট্রাগালুস নামের এক প্রকার উদ্ভিদের মূল বা শিকড়ের রাসায়নিক উপাদান মানুষের শরীরের ক্রোমোজোম টেলোমেয়ারের আকৃতি ছোট হয়ে যাওয়া প্রতিরোধ করে৷ কোন কোন ক্ষেত্রে এটি পুরোপুরি প্রতিরোধ করতে না পারলেও তার গতি কমিয়ে দিতে সহায়তা করে৷ গবেষণায় এ মূলের একটি রাসায়নিক উপাদান টিএটি টু প্রয়োগ করে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন এর ফলে মানব শরীরের কোষগুলোর মধ্যে থাকা টেলোমেয়ার ক্রোমোজোমের কার্যক্ষমতা আরও বেড়ে যায়৷ ফলে টেলোমেয়ার ক্রোমোজোমটি আর ছোট হয়ে যেতে পারে না৷ উল্লেখ্য, এ্যাস্ট্রাগালুস নামের এই ভেষজ উদ্ভিদ চীনের হারবাল থেরাপিতে ব্যবহার করা হয়৷

 

এই গবেষণার ব্যাপারে ইনস্টিটিউটের গবেষক প্রফেসর রিটা এফ্রোস বলেছেন, এইডস আক্রান্ত রোগীদের হাইলি একটিভ এন্টিরেট্রোভাইরাল থেরাপি দেয়া হয়৷ কিন্তু এই থেরাপি অনেকেই সহ্য করতে পারে না এবং এটির খরচও অনেক বেশী৷ নতুন গবেষণায় যে ফল পাওয়া গেছে তার ফলে আমরা এস্ট্রাগালুস নামের এই ভেষজ উদ্ভিদের মূলের রাসায়নিক উপাদানকে এ থেরাপির পরিবর্তে কিংবা এর সঙ্গে ব্যবহার করতে পারবো বলে আশা করি৷

 

গবেষকরা তাদের এ গবেষণার প্রতিবেদনে লিখেছেন, কেবল এইচআইভি প্রতিরোধ নয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেসব রোগ ব্যাধি হতে পারে সেসব রোগও প্রতিরোধ করার সম্ভাবনা দেখতে পাওয়া গেছে নতুন গবেষণার ফলাফলে৷

 

রিয়াজুল ইসলাম

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen