1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন


 

চলতি ঘটনা  | 12.10.2008

দ্য গলের স্মৃতিসৌধে মের্কেল-সারকোজ়ি সাক্ষাত্‌

কিন্তু বর্তমান এসে অতীতকে গ্রাস করে নিল৷ অর্থসঙ্কটের পরিপ্রেক্ষিতে দুই নেতার সাক্ষাত্‌ একটা অন্য তাত্‌পর্য্য পেল৷ যেমন মের্কেল কোনো ইউরোপীয় তহবিল চান না, কিন্তু জার্মান ব্যাঙ্কগুলিকে রাষ্ট্রীয় সাহায্য দিতে চলেছেন৷

এটি শ্যাম্পেন জেলায় হেমন্তের একটি বর্ণালী দ্বিপ্রহর হতে পারতো৷ ঠিক ৫০ বছর আগে যে বাড়ীটিতে যুদ্ধপরবর্ত্তী প্রথম ফরাসী প্রেসিডেন্ট জেনারেল শার্ল দ্য গল এবং জার্মানীর প্রথম চ্যন্সেলর কনরাড আডেনাওয়ারের মধ্যে সাক্ষাত ঘটে, সেখানে একটি স্মৃতিসৌধ সৃষ্টি হতে চলেছে৷ তারই উদ্বোধন করতে গিয়েছিলেন বর্তমান ফরাসী প্রেসিডেন্ট নিকোলা সারকোজ়ি এবং বর্তমান জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল৷

 

অতীতের উপর বর্তমানের ছায়া

 

অর্থাত্‌ এখানেও বিশ্ব আর্থিক সঙ্কটের ছায়া৷ কাজেই মের্কেলকে বলতে শোনা গেল, এই মুহুর্ত্তে যা দেখা যাচ্ছে, তা বিশ্বের আর্থিক বাজারগুলির এক অতিরঞ্জন, যাকে আবার ইউরোপের প্রথাগত সমাজব্যবস্থার আওতায় ফিরিয়ে আনতে হবে৷

 

ঠিক যে উদ্দেশ্যে আজ রবিবার প্যারিসে ইউরো-দেশগুলির বৈঠক শুরু হচ্ছে৷ এবং ঠিক তার প্রাক্কালে ইউরোপের দুটি বৃহত্তম অর্থনীতি কি ভাবছে এবং বলছে, তার গুরুত্ব কম নয়৷ জার্মানী কি ভাবছে, তার একটা আভাস ইতিপূর্বেই পাওয়া গেছিল, যে জার্মানী ইউরোপের ব্যাঙ্কগুলোকে ত্রাণের জন্য কোনো যৌথ তহবিলের ঝক্কি এবং দায়িত্ব নিতে অরাজী৷ অপরদিকে ওয়াশিংটনে মের্কেলের অর্থমন্ত্রী পেয়ার স্টাইনব্রুকের মতো মের্কেলও এবার স্পষ্ট আভাস দিলেন, যে জার্মান সরকার জরুরী আইন করে সঙ্কটপীড়িত জার্মান ব্যাঙ্কগুলির আংশিক এবং সাময়িক রাষ্ট্রায়ত্তকরণের ব্যবস্থা করতে চলেছেন, হয়তো এই সোমবারেই৷ যার অর্থ, যে এক্ষেত্রে জার্মানীর অবস্থান এখন ফরাসী অবস্থানের খুব কাছাকাছি এসে পড়েছে৷ অবশ্য মের্কেলের রাষ্ট্রায়ত্তকরণ কথাটিতে দ্বিধা আছে৷ মের্কেল বলছেন, যে ব্যাঙ্কগুলির পর্যাপ্ত পুঁজির ব্যবস্থা করতে হবে, যাতে তারা আত্মবিশ্বাস সহকারে কাজ করতে পারে৷ এক্ষেত্রে মের্কেল রাষ্ট্রের সাহায্যের সম্ভাবনা বাদ দিচ্ছেন না, তবে সেটা সংস্থাগুলির বাজারে পুঁজি সংগ্রহ করারই সমতুল৷ কাজেই এটা এই অর্থে রাষ্ট্রায়ত্তকরণ নয়, যে এখানে রাষ্ট্র স্থায়ীভাবে ব্যাঙ্কগুলিতে হস্তক্ষেপ করার অভিপ্রায় রাখে৷ এটা ব্যাঙ্কগুলির প্রতি রাষ্ট্রের সাহায্য হিসেবে গণ্য৷

 

বর্তমানের উপর অতীতের ছায়া

 

আরেক ভাবে দেখতে গেলে, ব্রিটেন যা করেছে, এবং ফ্রান্স যা করার পরামর্শ দিয়েছে, অতঃপর জার্মানী ঠিক তাই করতে চলেছে৷ কাজেই এটা এক ধরণের ঐক্যমত্য, এমনকি সমন্বয়ের পরিচায়ক বৈকি৷ গতকালের সারকোজ়ি-মের্কেল সাক্ষাত্‌ থেকেই বোধগম্য, যে উভয় দেশের সাম্প্রতিক মনোমালীন্য এখন ইতিহাস, জার্মানী ও ফ্রান্স অর্থসঙ্কটের মোকাবিলার জন্য এখন একত্রিত এবং ঐক্যবদ্ধ৷ যথা মের্কেলের প্রতি সরাসরি সারকোজ়ির মন্তব্য, যে এই অভূতপূর্ব সঙ্কটে ইউরোপকে কর্মক্ষম থাকতে হলে, ফ্রান্স এবং জার্মানীকে পরম আস্থা এবং বন্ধুত্ব সহকারে একযোগে কাজ করতে হবে, কনরাড আডেনাওয়ার এবং শার্ল দ্য গলের মতো একত্রে কাজ করতে হবে৷

 

যেন অর্থশতাব্দী আগে ফরাসী-জার্মান মৈত্রীর সেই নবসূচনাতেই বর্তমান সঙ্কটের সমাধান লুকিয়ে রয়েছে৷

 

 

ক্রিস্টোফ ভোয়েস, অনুবাদ অ.শ.চৌ.

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen



 

DW-TV EUROPE live

Tomorrow Today - The Science Magazine